১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহীতে নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামী জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে নগরের তেরখাদিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে মোট ৪০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার জামায়াত নেতার নাম এমাজ উদ্দিন মন্ডল (৫০)। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে । এমাজ উদ্দিন রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী।

গোয়েন্দা পুলিশের এক সবংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় থেকে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামী রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী এমাজ উদ্দিন মন্ডলকে আটক করে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ জানান,

গ্রেপ্তারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগিরা সরকার বিরোধী অপপ্রচার-সহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে এবং তাদের সংগঠন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছিল। এছাড়াও আসামীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকান্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং দাঙ্গাহাঙ্গামার মোট ৩৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এছাড়াও তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় ৫টি গ্রেপ্তারী পরোয়ানা মূলতবী রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন