৫নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গতকাল শনিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে রোটারী ক্লাব অব রাজশাহী এর আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন রাজশাহী সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারীরিয়ান মনোয়ার হোসেন সেলিম,
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, রাসিক সংরক্ষিত জোন কাউন্সিরর মোসাঃ আয়েশা খাতুন নাদিরা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, এনজিও কর্মী সাহাদাত হোসেন প্রমুখ। এ সময় শতাধিক ওয়ার্ডবাসীকে ঈদ উপহার সামগ্রী প্রদারন করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
