নগরীতে ডাবলু সরকারের উদ্যোগে ইফতার বিতরণ অব্যাহত
প্রেস বিজ্ঞপ্তি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ২১ রোজায় গতকাল শনিবার বিকাল ৬টায় নগরীর সদর হাসপাতাল মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জামাল হোসেন তোজাম, সাবেক উপ-প্রচার সম্পাদক আলম হোসেন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম আজাহার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজার রহমান,
সদস্য বাসার, জুয়েল, মজিবর, নগর যুবলীগের সদস্য মুরসালিন হক রাবু, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ মনন কান্তি দাস, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাসেদ আতিক, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, ইমতিয়াজ হাসান সজিব, তৌফিকুল ইসলাম রুহি, রিয়াসাদ কামাল তূর্য,
যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, সদস্য নূর আলম রিমন, মীর সাফি, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমিউল ইসলাম সোহান, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত হাসান ফাইসাল, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোহাম্মদী সিফাত প্রমুখ।
