১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় সাংবাদিকদের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ৮:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় সাংবাদিকদের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় কর্তরত সাংবাদিকদের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল।

উপস্থিত ছিলেন, এনাগ্রুপের আঞ্চলিক পরিচালক সারোয়ান জাহান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনসহ বাগমারায় কর্মরত সকল সাংবাদিক। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন এমপি এনামুল হক। দোয়া ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের হাতে ঈদ উপহার বিতরণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন