পবা আ’লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
পবা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে পবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু অনিল কুমার সরকার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামী লীগ সহসভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ আয়েন উদ্দিন। উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, নওহাটা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো ইউনুস আলী ও
সাধারণ সম্পাদক আঃ মাননান, কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, আরো উপস্থিত ছিলেন নওহাটা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, বায়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, নওহাটা সালেহিয়া দারুল সুন্নাত ফাজিল মাদ্রাসা প্রধান শিক্ষক আলতাফ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নারিফা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, পারিলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম, উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক ও
সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াজেদ আলী খান ও সাধারণ সম্পাদক সারওয়ার এ আলম মানিক, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু, কাটাখালী যুবলীগ সভাপতি জনি ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মঞ্জিল, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ আমন্ত্রিত অতিথি, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
