রাজশাহী নগরীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৮০ পিস ইয়াবা বড়িসহ মো. সুমন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মতিহার থানার ডাঁশমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, এ ব্যাপারে সুমনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। সুমনের বাড়ি নগরীর চর সাতবাড়িয়া এলাকায়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
