রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত সোমবার দিবাগত রাতে নগরীর পশ্চিম বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি হলেন ওই এলাকার মোস্তাকিন রনি (৩৭)।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাঁজা বিক্রির সময় হাতেনাতে মোস্তাকিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এ ব্যাপারে নগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
