সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ডিগ্রী পরীক্ষা উপলক্ষে আরএমপি’র নিষেধাজ্ঞা

Paris
Update : শনিবার, ২ এপ্রিল, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৪/০৪/২০২২খ্রিঃ তারিখ হতে ২৫/০৫/২০২২খ্রিঃ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা রাজশাহী মহানগরীর ৫টি পরীক্ষা কেন্দ্রে যথা-(১) রাজশাহী সরকারি সিটি কলেজ (২) রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ (৩) রাজশাহী সরকারি মহিলা কলেজ (৪) নওহাটা সরকারি ডিগ্রী কলেজ ও (৫) নওহাটা মহিলা কলেজ সমূহে অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ০৪/০৪/২০২২ তারিখ হতে ২৫/০৫/২০২২ তারিখ পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০(দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris