সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দুই শিশুর মুখে টেপ পেঁচিয়ে মাকে হত্যা এসি মিস্ত্রি গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২

এফএনএস : রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় তানিয়া আফরোজ (২৬) নামের এক নারীকে খুনের ঘটনায় এসি মেরামতের টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার টেকনিশিয়ানের নাম বাপ্পী। গতকাল মঙ্গলবার দুপুরে সবুজবাগ থানার ওসি (অপারেশন) মো. আজগর আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার বাপ্পী এসি মেরামতের টেকনিশিয়ান। মূলত এসি মেরামতের আড়ালে লুট করতে ওই বাসায় যায় সে। এ ঘটনায় বাপ্পীর সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদেরকেও গ্রেপ্তার করা হবে।

এ বিষয়ে আজ বিকেলে পল্টন মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ। মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পী। খুনি ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে গেছে। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে এই হত্যাকাণ্ড ঘটে। ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।


আরোও অন্যান্য খবর
Paris