সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পাবনা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অস্ত্রসহ গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

এফএনএস : পাবনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল কাদের খান কদর ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ। গ্রেপ্তার আবদুল কাদের খান কদর (৪৮) পাবনা পৌর এলাকার মৃত রোস্তম আলীর ছেলে ও জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের ভাই। তার সহযোগী পাবনা সদর উপজেলার জালালপুর এলাকার ইব্রাহিম হোসেন (২৫)।

পাবনার ফরিদপুর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনা শহর থেকে একদল লোক মাইক্রোবাসযোগে এসে সেখানে জোর করে জমি দখল করছে, এমন অভিযোগ পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারদের কাছ থেকে দুইনলা বন্দুক, গুলি, দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওসি জানান, উদ্ধার করা অস্ত্রটি আবদুল কাদেরের নামে লাইসেন্স করা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আরোও অন্যান্য খবর
Paris