৩১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ৮:১২ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
লালপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে দুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর-১আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বিদ্যালয়টির ওই ভবনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মির্জা,

যুগ্ন সম্পাদক গোলাম কাওসার, আ,স,ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক রোকূনুল ইসলাম লুলু, লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন