৩১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ৭ জুয়ারি আটক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ৮:১০ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রাজশাহী নগরীতে ৭ জুয়ারি আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৭ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ গিয়াস আলী (৩৫), মোঃ খোকন আলী কুড়ান (৪০), মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪০), মোঃ আলাল উদ্দিন (৩৫), মোঃ সানা (৪০), মোঃ মিন্টু শাহ্ (৩৯), মোঃ জারজিস আলী (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি রাত ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের গিয়াসের মুরগির খামারের ভিতর হতে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন