সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সিরাজগঞ্জ আদালতে ফের নথি চুরির চেষ্টা!

Paris
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২

এফএনএস : সিরাজগঞ্জ আদালতের ভিপি-ভেস্টেট প্রোপার্ট- অর্পিত সম্পত্তির নথি রাখার কক্ষের তালা ভেঙে আবারও নথি চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এদিন গুরুত্বপূর্ণ কোনো নথি সরাতে না পারলেও ফাইলপত্র এলোমেলো ফেলে রেখে গেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে ভিপি কৌশলি অ্যাডভোকেট বরাত আলী এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার রাত দেড়টার দিকে কোর্ট মসজিদের ইমাম ফোন করে আমাকে আবারও নথি চুরির চেষ্টা হয়েছে বলে জানান। তিনি একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। আমি বিষয়টি জিপি সাহেবকে জানালে রাতেই সেখানে পুলিশ পরিদর্শন করে।

গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থলে এসে দেখি সকল নথি আলমারি থেকে বের করে ফেলে রাখা হয়েছে। তবে কোনো নথি চুরি করে নিতে পারেনি। মসজিদের ইমাম ইমাম দেখে ফেলায় নথি ফেলে চোররা পালিয়ে যায়। এর আগে গত ১৯ মার্চ ও ২০ মার্চ পর পর দুদিন রাতে সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে কক্ষের তালা ভেঙে কয়েকটি আলমারিতে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরাতন ডায়েরি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চোররা জিপি অ্যাডভোকেট এস এম আবদুল ওহাব, ভিপি কৌশলি অ্যাড. বরাত আলী ও এজিপি অ্যাডভোকেট আবদুল আজিজের প্রত্যেকের প্রায় দুই শাধিতক করে মোট ৬শ মামলার কোর্ট ফাইল চুরি করে নিয়ে যায়।

এছাড়াও বেশ কিছু পুরাতন ডায়েরিও গায়েব হয়েছে। জিপি অ্যাডভোকেট এস এম আবদুল ওহাব বলেন, আমাদের পেশাগত ক্ষতি ও মক্কেলদের ক্ষতির উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটেছে। টাকার মূল্যে এ ক্ষতির হিসাব করা যাবে না। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভিপি কৌশলি কার্যালয়ে নথি চুরির বিষয়ে গত সোমবার একটি অভিযোগ দিয়েছিলেন। আমরা বিষয়টি অনুসন্ধান শুরু করেছিলাম। এ অবস্থায় গত সোমবার রাতে আবারও চুরির চেষ্টা হয়েছে। খবর পেয়ে রাতে ও সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আরোও অন্যান্য খবর
Paris