সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

হত্যা মামলায় জেলা বিএনপির আহ্বায়ক চাঁদ কারাগারে

Paris
Update : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

চারঘাট প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুর ১ টার দিকে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন। পুঠিয়া থানায় দায়ের করা ২০১৫ সালের একটি হত্যা মামলায় তাঁর জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ নির্দেশ দেওয়া হয়।
আবু সাঈদ চাঁদের ব্যক্তিগত সচিব জালাল উদ্দিন জানান, ২০১৫ সালে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের বিএনপির মিছিলে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ চাঁদের চাচা মজির উদ্দিন মারা যায়।

পরবর্তীতে সে ঘটনায় পুলিশ বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় ২০১৭ সালে আবু সাঈদ চাঁদকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ২০২২ সালে আদালত আবু সাঈদ চাঁদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে। তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। কিন্তু সেই জামিনের মেয়াদ শেষ হলে সোমবার আদালতে আত্নসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আরোও অন্যান্য খবর
Paris