সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চারঘাটে মাদকের বিরুদ্ধে অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার

Paris
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ মো. রেজাউল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মূলত মাদক কারবারের খবরে এই অভিযান চালানো হয়েছিল বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকার বাসিন্দা। গতকাল শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে র‌্যাব-৫ কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানার হলিদাগাছী গ্রাম থেকে রেজাউলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

মূলত মাদক বিক্রির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু তার কাছে থেকে মাদকের বদলে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও নগদ এক হাজার টাকা পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রেজাউলের বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris