সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীতে প্যাকেজ ছাড়া বই না বেচায় জরিমানা

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর চারটি বইয়ের দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর মনিচত্বর এলাকা ও সমবায় মার্কেটে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী এ অভিযান চালান। প্যাকেজ ছাড়া বই না বেচা এবং অতিরিক্ত মূল্য আদায় করার অভিযোগে অভিযানে মোট চারটি দোকানকে জরিমানা করা হয়। কর্মকর্তারা ক্রেতা সেজে বই কিনতে গিয়ে এ অভিযান চালান। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক হাসান-আল-মারুফ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আশিক লাইব্রেরী, বিসমিল্লাহ লাইব্রেরী এবং বই কুঞ্জ লাইব্রেরী এইচএসসি প্রথম বর্ষের বই প্যাকেজ ছাড়া বিক্রি করছিলেন না। তাই এ তিন লাইব্রেরীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া এইচএসসি প্রথম বর্ষের বইয়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় করায় বই বিচিত্রা লাইব্রেরীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান হাসান-আল-মারুফ।


আরোও অন্যান্য খবর
Paris