স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলার ২নং শলুয়া ইউপির ৮নং ওয়ার্ডের তাঁতারপুর গ্রামে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে শাহবাজ আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ওই এলাকার মাদক সম্রাটরা। গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার দিকে তাঁতারপুর আক্কাসের মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানান গেছে, চারঘাট উপজেলার ২নং শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের নির্দেশে ৮নং ওয়ার্ড তাঁতারপুর ও কারিগরপাড়া ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পরে এলাকা মাদক মুক্ত ঘোষনা করেন ইউপি সদস্য সাহাবুর রহমান।
ইউপি সদস্য সাহাবুর তার ওযার্ডকে মাদক মুক্ত ঘোষনা দেয়ার পরেই ক্ষিপ্তি হয়ে উঠেন ওই এলাকার মাদক সম্রাট তাঁতারপুর গ্রামের মনোয়ারের ছেলে মাদক সম্রাট কামাল ও কফেল দুই ভাই। তার কিছুদিন পরেই কামাল ও কফেল মাদকসহ র্যাবের কাছে গ্রেপ্তার হয়। পরে পুলিশের কথিত সোর্স সাব্বিরের নেতৃত্বে ওই মাদক বিক্রির স্পটে মাদক বিক্রি শুরু করে ইউনুস ও আতিক। তাদের মাদক বিক্রির একটি ভিডিওসহ সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গনমাধ্যমে। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মাধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। গত ১৪ মার্চ তাঁতারপুর গ্রামের মনোয়ারের ছেলে কামাল হোসেন মাদক মামলায় জেল থেকে জামিনে মুক্তি পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলাবার সন্ধা ৭ টার দিকে তাঁতারপুর আক্কাসের মোড়ে আরটিআর মটোরসাইকেল রেখে বসে ছিলেন শাহবাজ আলী (৫০) বসে ছিলেন। এমন সময় তাঁতারপুর গ্রামের মনোয়ারের ছেলে কামালের নেতৃত্বে রজব, জার্দিস, মোজাম্মেল, জিয়া, সবুজ, ইউনুস, কামালের ছেলে ইউনুস, মোজাম্মেল, জিয়া, আতিক, রজব, জারদির্স, মুজাম্মেল, শবুজ, ইউনুস, সাগরস, জিয়াসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জন দেশী অস্ত্র নিয়ে শাহবাজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনা স্থলেই শাহবাজ আলী নিহত হন। এসময় ওই এলাকার কুদ্দুসের ছেলে কাজল, ইউপি সদস্য সাহাবুরের বড় ভাই বাবর আলীকে মুঠো ফোনে হত্যার হুমকি দেই।
জালালের ছেলে কালামকে ধাওয়া করলে তারা পলিয়েছে চারঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, কিছু দিন আগে তাঁতারপুর গ্রামের মনোয়ারের ছেলে কফেল ও কামাল কে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। কামাল জামিনে মুক্তি পেয়ে আজ ইউপি সদস্য সাহাবুরকে মুঠো ফোনে গালা গালি করে কামাল।
কামাল ইউপি সদস্য সাহাবুরকে বলে, তুই আমাকে মাদকসহ গ্রেপ্তার করিয়েছিস। এ ঘটনার পরে আক্কাসের মোড়ে কামালের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশী অস্ত্র নিয়ে গিয়ে ইউপি সদস্য সাহাবুরের সমর্থক শাহবাজ আলীকে সামনে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনা স্থলেই সে নিহত হন। খবর পেয়ে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।