সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

তেল কম দেয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

Paris
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে একটি পেট্রলপাম্পে তেল কারচুপির প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পরিমাণে তেল কম দেওয়ার দায়ে ওই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। শহরের বাইপাস এলাকার অভিযানে গিয়ে সাফিন ফিলিং স্টেশন নামের ওই পেট্রলপাম্পে তেল কম দেওয়ার প্রমাণ তিনি।

নওগাঁ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই ফিলিং স্টেশনে পেট্রল বা ডিজেল বিক্রির সময় পরিমাপে গ্রাহকদের কম দেওয়া হয় এবং তেলে ভেজাল মেশানো হয় বলে বিভিন্ন মাধ্যমে জানতে পারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের পরিপ্রেক্ষিতে হটাৎ আজ সোমবার দুপুরে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, তিনটি পরিমাপক যন্ত্রে যথাক্রমে প্রতি ৫ লিটার তেলে ১৭০ থেকে ২২০ মিলি তেল কম দেওয়া হচ্ছে। তাই প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো.শামীম হোসেন বলেন, সাফিন ফিলিং স্টেশন নামের ওই পাম্পে প্রতি ৫ লিটার ডিজেল, পেট্রল ও অকটেনে ১৭০ মিলিলিটার থেকে ২২০ মিলিলিটার পর্যন্ত তেল কম দিত। অভিযান চালিয়ে পাম্প কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, অন্যদিকে ওই এলাকায় আরও একটি পেট্রলপাম্প মজুমদার ফিলিং স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়।তবে সেখানে তেল কারচুপির কোন প্রমান পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris