সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণ-হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Paris
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

এফএনএস : টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যার দায়ে মো. মাজেদুর রহমান (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। মাজেদুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আদালত পরিদর্শক তানভীর আহমেদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৯ অক্টোবর বিকেলে মিরপুর মধ্যপাড়া গ্রামের মাজেদুর ১২ বছরের ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।

ধর্ষণের ঘটনা জানাজানির ভয়ে মাজেদুর মেয়েটিকে গলা টিপে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে। পরে পাশের একটি ঝোপে লাশ লতাপাতা দিয়ে ঢেকে দেন। এ ঘটনায় ওই শিশুর বড় ভাই সানি আলম বাদী হয়ে মাজেদুরকে আসামি করে মামলা করেন। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করেন তিনি। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহম্মেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দেন। মামলায় দশজন সাক্ষ্য দেন।


আরোও অন্যান্য খবর
Paris