১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ১৬ জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ১০:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রাজশাহী নগরীতে ১৬ জুয়াড়ি গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরে জুয়া খেলার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার দিনগত রাতে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি কড়ইতলা এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আবু তালেব (৪০),

মো. রবিউল (৫৫), মো. রফিকুল (৪২), রবিউল ইসলাম (৩৮), মো. রেজা (৫০), আব্দুল মজিদ (৩২), আনিসুর রহমান (৩২), মতিউর রহমান (৩৫), লালন (৪৫), মো. শামীম (৩৬), তুহিন আলী (৪১), আব্দুর রশিদ (৫০), দেলোয়ার হোসেন (৩৬), শহিদ ইসলাম (৩৩), মনির হোসেন মোহন (৩১), আব্দুল্লাহ আল মামুন (৩৩) ও রাজিব আহম্মেদ (৩৮)।

মেহেরচণ্ডি ও আশপাশের এলাকায় তাদের বাড়ি। মহানগর ডিবি পুলিশের উপকমিশনার (ডিসি) আরেফিন জুয়েল জানান, জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার সাত সেট তাস ও নগদ ১৫ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন