স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যুবককে অপহরনের অভিযোগে দুই অপহরন কারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। সেই সাথে অপহরণের শিকার যুবককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখার আলম। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইসমাইল হোসেন@ রিপন (৩৫), পিতা-মোঃ সাকের আলী, সাং- মোল্লাপাড়া (লিলিহলের মোড়), থানা-কাশিয়াডাঙ্গা ও মোঃ তরিকুল ইসলাম (২৯), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-আলিগঞ্জ (পশ্চিমপাড়া), থানা-রাজপাড়া, আরএমপি ।
ঘটনা সূত্রে জানান গেছে, খাইরুল ইসলামের ছোট ভাই মোঃ মিনারুল ইসলাম (২৫), এক বছর পূর্বে মোঃ ইসমাইল হোসেন @ রিপনের কাছে থেকে ৫৫,০০০/-টাকার দামে পুরাতন হিরো হোন্ডা ১০০ সিসি ঐঋ-উঊখঊঢ মোটরসাইকেল কাগজপত্রসহ ক্রয় করে। গত ৭ মার্চ দুপুরে মিনারুল কে ফোন দিয়ে রিপনের কাছে থেকে ক্রয়কৃত উক্ত মোটরসাইকেলের জিডিটাল নাম্বার প্লেট নেওয়ার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাকে। মিনারুল ডিজিটাল নাম্বার প্লেট নেওয়ার জন্য রিপন ও তরিকুলের সাথে চান্দুড়িয়া বাজারে যায়। সেখানে যাওয়ার পর রিপন আরো একটু সামনে যাইতে হইবে বলে কৌশলে
প্রলোভন দেখিয়ে মিনারুলকে অপহরণ করে রিপন ও তরিকুল পূর্ব পরিকল্পানা মোতাবেক গোদাগাড়ী থানাধীন কাঁকনহাটে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং সেখানে রশিদ্বারা হাত পা বেধে হাতুরী দিয়ে মিনারুলকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং বিভিন্ন ধরণে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। হাতুরের আঘাতে মিনারুলের পিঠে এবং পায়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। তারপর ইসমাইল হোসেন @ রিপন মিনারুলের হাত থেকে তার ব্যবহৃত ফোন নিয়ে তার বড় ভাই খাইরুল কে রিং করে ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে বলে যে, তোর ছোট ভাই আমাদের নিকট আটক আছে।
বিকাশে টাকা পাঠালে তোর ভাইকে ছেড়ে দিব। পরে খাইরুল ইসলাম রাজশাহী জেলা ডিবি পুলিশ কে বিষয়টি জানালে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় ওসি ডিবি খাইরুল ইসলাম নেতৃত্বে পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিন ও এসআই মোঃ বদিউজ্জামান, এসআই মোঃ শামীম হোসেন সহ একটি টিম অভিযান শুরু করে। পরে আসামী তরিকুলকে ঞঠঝ মেট্রা প্লাস মোটরসাইকেলসহ আটক করে। এবং তার দেওয়া তথ্য মতে জামাল মন্ডল মোড় হতে রিপনকে আটক করে ও অপহরণের শিকার মিনারুল কে উদ্ধার করা হয়। মিনারুল তানোর মথুরাপুর গ্রামের আব্দুস সালামের ছোট ছেলে।