১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জে হোটেল ও মুদি ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ৯ মার্চ ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
ভবানীগঞ্জে হোটেল ও মুদি ব্যবসায়ীর জরিমানা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে গতকাল মঙ্গলবার সকালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে জিনিসপত্র বিক্রয়ের পাশাপাশি মেয়াদ উর্ত্তীণ পানিয় বিক্রয়ের দায়ে ভাই ভাই হোটেলের ১২ হাজার টাকা এবং মকছেদ আলী নামের আরেক মুদি ব্যবসায়ীর ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বাজার তদারকিমুলক অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম। বাজার তদারকীমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহী জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন