তানোর প্রতিনিধি : রাজশাহী তানোরে এক যুবক অপহরণ মামলার আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ‘রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর গ্রামের যুবক মিনারুল ইসলামকে (২৫) অপহরণ মামলার আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া (লিলি হলের মোড়) গ্রামের সাকের আলীর ছেলে ইসমাইল হোসেন ওরফে রিপন (৩৫), রাজশাহীর রাজপাড়া থানার আলিগঞ্জ (পশ্চিমপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৯) ও মোটর সাইকেল চুরি মামলার আসামী উপজেলার দেবীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ফিরোজ (৩০)। ওসি কামরুজ্জামান মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।