সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

এবার রাশিয়া থেকে সরে আসার ঘোষণা দিলো মাস্টারকার্ড ও ভিসা

Paris
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

এফএনএস : একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত রাশিয়া। অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিষেধাজ্ঞা বন্ধে যুদ্ধের হুমকি দিতে হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে। কিন্তু এরইমধ্যে নতুন ধাক্কা হিসেবে রাশিয়া থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ভিসা ও মাস্টারকার্ড। বিশ্বজুড়ে লেনদেনে তাদের সেবা ব্যবহৃত হয়। কিন্তু মাস্টারকার্ড এবং ভিসা জানিয়েছে, ইউক্রেনে হামলার কারণে তারা রাশিয়ায় কার্যক্রম স্থগিত করছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, রাশিয়া থেকে সরে যাওয়া নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে মাস্টারকার্ড ও ভিসা। এতে বলা হয়েছে, রাশিয়ার ব্যাংকগুলো এখন আর তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। সেই সঙ্গে অন্য দেশের কোন ব্যবহারকারীও রাশিয়ার কোন মার্চেন্ট বা এটিএমে এসব কার্ড ব্যবহার করতে পারবেন না। মাস্টারকার্ড বলেছে, আমরা এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছিনা। এমন পদক্ষেপ নেয়ার আগে আমরা আমাদের কাস্টমার,অংশীদার ও সরকারগুলোর সঙ্গে আলোচনা করে নিয়েছি।

এদিকে ভিসা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তারা রাশিয়ায় সবরকমের কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছে। অন্য দেশ বা কোম্পানির ইস্যু করা কার্ড রাশিয়াতেও ব্যবহার করা যাবে না। হোয়াইট হাউজ জানিয়েছে, ভিসা ও মাস্টারকার্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


আরোও অন্যান্য খবর
Paris