সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি অচল করল রুশরা

Paris
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

এফএনএস : রুশ সৈন্যরা ইউক্রেনের স্টারোকস্টিয়ান্টনিভ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। দীর্ঘ পাল্লার নির্ভুল অস্ত্রের সাহায্যে স্টারোকস্টিয়ান্টনিভ শহরে এই হামলা চালানো হয় বলে গতকাল রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। রয়টার্স। রাশিয়ার প্রতিরক্ষাবিষয়ক মুখপাত্র বলেন, রুশ বাহিনী এই সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে। গতকাল রোববার সকাল থেকেই স্টারোকস্টিয়ান্টনিভ সামরিক বিমান ঘাঁটিতে হামলা শুরু হয় এবং তা সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। এর আগে ইউরোপের বৃহত্তম জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ রুশ হামলার পর তা দখলে নেয় রুশরা।

পারমাণবিক কেন্দ্রে আগুনের ঘটনায় মস্কো পারমাণিক ধ্বংসলীলাকে জাগিয়ে তুলছে এবং চেরনোবিল দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায় বলেও অভিযোগ করেন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ইউক্রেনের আহ্বানে প্রায় ৩ হাজার মার্কিনি সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের এক প্রতিনিধি। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যতই দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে সংঘর্ষ।

একদিকে ইউক্রেনের দখল নিতে মরিয়া রুশ বাহিনী অন্যদিকে তাদের প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। লাখ লাখ রুশ সেনার বিপরীতে ইউক্রেনের সেনার সংখ্যা খুব বেশি না হলেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দৃঢ় নেতৃত্ব ও সাহসী ভূমিকায় এখনো বেশ কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে ধরে রেখেছে কিয়েভ। এর মধ্যেই জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে দেশটির পথে ১৬ হাজারের বেশি বিদেশি যোদ্ধা। যারা সরাসরি ইউক্রেনের হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে।


আরোও অন্যান্য খবর
Paris