সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

‘তরুণ বন্ধুদের’ সাথে মোদির রেল ভ্রমণ

Paris
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

এফএনএস : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার পুনে মেট্রোরেল প্রজেক্টের উদ্বোধন করে তার ‘তরুণ বন্ধুদের’ সাথে মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এনডিটিভি’র প্রতিবেদনের একটি ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেট্রোর টিকিট কিনেছেন, তারপর তিনি গারওয়ার মেট্রো স্টেশন থেকে আনন্দনগর স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন। ভারতের প্রধানমন্ত্রী অফিস থেকে করা এক টুইট বার্তায় শিশুদের পাশে বসে মেট্রোরেলে ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছে। তাতে বলা হয়, এই মেট্রোরেল পুনের মানুষের সুবিধা এবং আরাম নিশ্চিত করবে।

এই মেট্রোর মোট দৈর্ঘ্য ৩২.২ কিলোমিটার। যার মধ্যে ১২ কিলোমিটার চালু হচ্ছে প্রথম দফায়। পুনের এই মেট্রোরেলগুলো দু’টি রুটে যাতায়াত করবে। ভানাজ থেকে গারওয়ার কলেজ এবং পিসিএমসি থেকে ফুগেওয়াড়ি মেট্রো স্টেশন পর্যন্ত। তবে টিকাগ্রহণকারীরাই কেবল এই মেট্রো রেলে ভ্রমণের সুযোগ পাবেন। পুনে মেট্রোরেল প্রকল্পে ব্যয় হবে ১১ হাজার চারশ’ কোটির বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ২০১৬ সালের ২৪ ডিসেম্বর এই প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


আরোও অন্যান্য খবর
Paris