সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীতে সয়াবিন তেল লুকিয়ে রাখার দায়ে দোকানির ৫০ হাজার টাকা জরিমানা

Paris
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : গুদামে সয়াবিন তেল রেখে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছিলেন রাজশাহীর এক দোকানি। বলছিলেন, তাঁর কাছে সয়াবিন তেল নেই। এভাবে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করায় ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ রোববার দুপুরে নগরীর হাদির মোড় এলাকায় এ অভিযান চালান। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. জুয়েল (৪২)। তাঁর দোকানের নাম ‘শাহাবুদ্দিন স্টোর’।

দোকানের পাশেই একটি বাড়ির দোতলায় তার গুদাম। জুয়েল সেখানেই লুকিয়ে রেখেছিলেন ৮০০ লিটার সয়াবিন তেল। জরিমানার অর্থ জুয়েল তাৎক্ষণিক পরিশোধ করেছেন। ভোক্তা অধিকারের কর্মকর্তা হাসান-আল-মারুফ বলেন, ‘ক্রেতা সেজে আমরা জুয়েলের দোকানে যাই। তখন জুয়েল জানান, তার দোকানে সয়াবিন তেল নেই। এত বড় দোকানে সয়াবিন তেল নেই দেখে আমাদের সন্দেহ হয়। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তার গুদামটি সম্পর্কে খোঁজ পাই। তারপর জুয়েল কোনভাবেই গুদামে নিয়ে যাবেন না। একরকম জোর করে সেখানে গিয়ে দেখি ৮০০ লিটার তেল।’

তিনি জানান, সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার অভিযোগে জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে জুয়েল সব তেল বোতলে লেখা মূল্যে বিক্রি করে দেবেন বলে মুচলেকা দিয়েছেন। তেল বিক্রি না করলে তার বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়া হবে।’


আরোও অন্যান্য খবর
Paris