সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মেহেরচণ্ডি উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুল আলম ওরফে রকি (৩৪)। তিনি প্রাইভেটকার চালাচ্ছিরেন। নগরীর ধরমপুর এলাকায় তার বাড়ি। ডিবি পুলিশের ওই অভিযানের সময় প্রাইভেটকার থেকে নেমেই মো. মিলন (৪০) নামে আরেক ব্যক্তি পালিয়ে গেছেন।

তার বাড়ি মীর্জাপুর পূর্বপাড়ায়। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, মিলন ও রকি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ফেনসিডিলের চালানটি আনছিলেন। রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাদের আটকের চেষ্টা করা হয়। তখন মিলন পালিয়ে গেলেও ধরা পড়েন রকি। তার প্রাইভেটকারের পেছনে ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে রকি জানান, দীর্ঘদিন ধরেই তারা ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris