সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বোতলের মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রি, জরিমানা

Paris
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

নওগাঁ প্রতিনিধি : বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে নওগাঁয় এক ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বোতল তেল খুলে বাজারে বেশি দামে বিক্রির অপরাধে একই ব্যবসায়ীকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে নওগাঁর নিযামতপুর উপজেলার পুরাতন বাজার এলাকায় জুনাঈদ স্টোরকে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সারাদেশে তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেলের দামের ঊর্ধ্বগতির বিষয়টি পুঁজি করে ফায়দা নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয় বাজার মনিটরিং অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় জুনাঈদ স্টোরকে জরিমানা করা হয়েছে। শামীম হোসেন বলেন, গত ৪ মার্চ নওগাঁ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশি দামে তেল বিক্রি ও বোতল খুলে তেল বিক্রির অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সেই সময় একটি প্রতিষ্ঠানের ডিলারকে জরিমানার পর তার গোডাউনে গিয়ে বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলা অবস্থায় কিছু বোতল জব্দ করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় অনেক বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন তিনি। এরই প্রেক্ষিতে নিয়ামতপুর উপজেলার পুরাতন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তেলের বোতলে থাকা নির্ধারিত দাম মুছে বেশি দামে বিক্রি করতেন ওই ব্যাবসায়ী। তেলের বোতলের গায়ে ২ লিটার তেলের দাম ৩১৮ টাকা মূল্যের জায়গায় মুছে দিয়ে বোতল প্রতি ৩৬০ টাকা অতিরিক্ত দাম নেওয়া হচ্ছিল। এ কারণে তাকে ১০ হাজার টাকা ও বোতল তেল খুলে বাজারে বেশি দামে বিক্রির অপরাধে আরও ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ২৫ লিটার মূল্য মুছে ফেলা তেল স্থানীয় এতিম খানায় দান করা হয়। তিনি জানান, কেউ যেন তেলের দাম বৃদ্ধিকে পুঁজি করে অতিরিক্ত দাম নিতে না পারে, সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris