সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইতোমধ্যে ইউক্রেইন থেকে ১২ লাখ মানুষ পালিয়েছে: জাতিসংঘ

Paris
Update : রবিবার, ৬ মার্চ, ২০২২

এফএনএস : রাশিয়ার আগ্রাসনের মুখে ইতোমধ্যেই ইউক্রেইন থেকে প্রায় ১২ লাখ মানুষ পালিয়ে গেছে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, এরমধ্যে অর্ধেক মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। সর্বশেষ ৩ মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৬ লাখ ৫০ হাজার মানুষ ইউক্রেইন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করেছে, দেড় লাখ হাঙ্গেরিতে আর বাকিরা ইউরোপের অন্যান্য দেশ গিয়ে আশ্রয় নিয়েছে।

পোল্যান্ড ও হাঙ্গেরির পর ইউক্রেইনের অপর প্রতিবেশী মলদোভা, স্লোভাকিয়া ও রোমানিয়ায় সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে। ইউএনএইচসিআর বলেছে, “ইউক্রেনের ভেতরে আরও অনেক মানুষ এলাকা ছাড়ছে এবং তাদের অনেকে সীমান্ত পাড়ি দিচ্ছে। তাদের সুরক্ষা ও সমর্থন দরকার। পরিস্থিতি যেরকম দেখা যাচ্ছে, সে হিসাবে ৪০ লাখের মতো মানুষ দেশটি ছাড়তে পারে। রাশিয়ার আক্রমণের আগে ইউক্রেইনের মোট জনসংখ্যা ৪ কোটি ৪০ লাখের মতো ছিল। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা আক্রমণ শুরুর পর গতকাল শনিবার লড়াই গড়িয়েছে দশম দিনে।

ইউক্রেইনের বিভিন্ন এলাকা থেকে রুশ বাহিনীর অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। বিবিসি লিখেছে, ২০১৫ সালের শরণার্থী সংকটের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৩ লাখ মানুষ দেশান্তরী হয়েছিল। আর এখন মাত্র এক সপ্তাহে প্রায় কাছাকাছি সংখ্যক মানুষ শুধু ইউক্রেইন থেকেই শরণার্থী হয়েছে। জাতিসংঘের ধারণা, যুদ্ধের কারণে ইউক্রেইনের ভেতরে এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে এবং তাদের জরুরি ত্রাণ সহায়তা দরকার।


আরোও অন্যান্য খবর
Paris