সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

পুতিনের মাথা হাজির করলেই পাবেন সাড়ে ৮ কোটি টাকা!

Paris
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

এফএনএস : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তার মাথার দাম ঘোষণা করেছেন এক ব্যবসায়ী। পুতিনের মাথার দাম ঘোষণা করেছেন ১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৬৯০ টাকা)। গত বুধবার পুতিনকে জীবিত অথবা মৃত পুতিনকে তার সামনে দেখতে চেয়ে বিজ্ঞাপন দেন রুশ এক ব্যবসায়ী। উদ্যোক্তা ও সাবেক এই ব্যাংকারের নাম অ্যালেক্স কোনানিখিন সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে পুতিনের মাথার দাম ঘোষণা করে পোস্ট দেন।

তিনি এই প্রস্তাবকে তার ‘নৈতিক দায়িত্ব’ বলে মনে করছেন। পোস্টে কোনানিখিন লেখেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ওই কর্মকর্তাকে ১ লাখ মার্কিন ডলার দেবো, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ ও আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতার করবে। রুশ এই ব্যবসায়ী আরও লেখেন, ‘পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ায় ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন।

তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন’। তবে নিউজউইক বলছে, অ্যালেক্স কোনানিখিন পোস্টটি পরবর্তীতে মুছে দেন। একই সঙ্গে পুতিনকে হত্যার জন্য ঘাতক খোঁজার কথাও অস্বীকার করেছেন। তথ্যসূত্র: ফরচুন, ইন্ডিপেনডেন্ট।


আরোও অন্যান্য খবর
Paris