সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত

Paris
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

এফএনএস : ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ঘটনা রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অস্বস্তিতে ফেলবে। জানা গেছে, নিহত আন্দ্রেই সুখোভেটস্কি ছিলেন রাশিয়ান সপ্তম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল ও ৪১তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার। ধারণা করা হচ্ছে ইউক্রেন সংঘাতে মারা যাওয়া সবচেয়ে সিনিয়র রাশিয়ান কোনো কর্মকর্তা তিনি।

একটি সামরিক সূত্র জানিয়েছে, মেজর জেনারেল সুখোভেটস্কি একজন স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্য রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। চলমান যুদ্ধে দুই পক্ষ থেকেই নিয়মিত তথ্য জানানো হচ্ছে। ইউক্রেন দাবি করেছে যুদ্ধে রাশিয়ার প্রায় নয় হাজার সেনা হতাহত হয়েছে। যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার, ২১৭টি ট্যাঙ্ক, ৩০টি যুদ্ধবিমান, ৮৪৬টির বেশি সাঁজোয়া যান ও ৩১টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

তবে রাশিয়া প্রথমবারের মতো বুধবার জানায় যুদ্ধে ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন। তাছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত এক হাজার ৫৯৭ সেনা। স্থানীয় সময় ২ মার্চ রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তাদের হামলায় ইউক্রেনের সেনাসহ দুই হাজার ৮৭০ জন নিহত হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris