সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

Paris
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

এফএনএস : পাকিস্তানের পেশওয়ারে শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। খবরে বলা হয়, পাকিস্তানের পেশওয়ারের পুরাতন শহরে শিয়া সম্প্রদায়ের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বহু মুসল্লি আহত হয়েছেন। যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। পেশওয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান বলেন, সংঘর্ষ শুরু হয় মসজিদের বাইরে থাকা পুলিশের ওপর বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি ছোড়ার মাধ্যমে।

তিনি আরও বলেন, এ সংঘর্ষে এক বন্দুকধারী ও পুলিশের এক সদস্য নিহত হন। এ সময় পুলিশের অপর সদস্য আহত হয়েছেন। পরে বাকি হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে পড়ে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেন, ৬০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন এবং মৃতুর সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।


আরোও অন্যান্য খবর
Paris