সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে কটূক্তি করায় এক আইনজীবী গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

এফএনএস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও এমপি নিক্সন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় শাহনেওয়াজ হাসান (৪০) নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অ১ ঘবংি নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে ব্যাঙ্গ চিত্র তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা লেখা হয়।

এসব পোস্ট অ্যাডভোকেট শাহনেওয়াজ হাসান তার আইডি থেকে শেয়ার করেন। এ ঘটনায় মেহেদী হাসান চন্দন নামের এমপির নিক্সন চৌধুরীর এক সমর্থক বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা বিপ্লব বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris