সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীতে চোরাই অটোরিক্সাসহ গ্রেফতার ২

Paris
Update : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে চোরাই ব্যাটারী চালিত অটোরিক্সাসহ ২ চোরকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মনিরুল ইসলাম মনি (২৭) ও খোজাপুর জাহাজঘাটের মোঃ নিজাম উদ্দিনের ছেলে মোঃ উজ্জল আলী বাদশা (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মতিহার থানার বাজে কাজলা গ্রামের এক ব্যক্তি তার গ্যারেজে চোরাই অটোরিক্সা ক্রয়-বিক্রয় করে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলা ১১ টায় অভিযান পরিচালনা করে গ্যারেজ মালিক মোঃ মনিরুল ইসলাম ও অটোরিক্সার চালক মোঃ উজ্জল আলীকে গ্রেফতার করে। এসময় আসামীদের কাছ থেকে চোরাই অটোরিক্সাটি উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, দীর্ঘদিন যাবত তারা ও তাদের সহযোগী চোরেরা রাজশাহী শহরসহ আশে-পাশের থানা জেলা হতে অটোরিক্সা ইজিবাইক চুরি করে এনে তাদের গ্যারেজে রাখে।

জিজ্ঞাসাবাদে আসামীরা আরো জানায়, গত ১০-১৫ দিন পূর্বে তাদের অপর সহযোগী আসামী রনি (৩০) নওগাঁ হতে অটোরিক্সাটি চুরি করে এনে তাদের নিকট বিক্রি করে। পরবর্তীতে তারা অটোরিক্সাটি নতুন রং করে এবং নম্বর পরিবর্তন করে আসামী মোঃ উজ্জল আলী ভাড়ায় চালাতো। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris