সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের আকাশে নিষিদ্ধ রাশিয়ার উড়োজাহাজ

Paris
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

এফএনএস : যুক্তরাষ্ট্রের আকাশে রাশিয়ার বাণিজ্যিক ও ব্যক্তিগতসহ সব ধরনের উড়োজাহাজ নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিবেশী কানাডা ও ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের আকাশসীমায় রাশিয়ার উড়োজাহাজে নিষেধাজ্ঞা দেওয়ার পর যুক্তরাষ্ট্রও একই পদক্ষেপ নিল। বিবিসি জানিয়েছে, এ নিষেধাজ্ঞায় রাশিয়া আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এতে দেশটির অর্থনীতি আরও চাপে পড়বে বলে বাইডেন মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন বলেন, এটি তাদের অর্থনীতির ওপর আরও একটি চাপ যুক্ত করল।

রাশিয়ার মুদ্রা রুবল ও দেশটির স্টক মার্কেট ইতোমধ্যে যথাক্রমে ৩০ শতাংশ এবং ৪০ শতাংশ মূল্য হারিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাইডেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘ইউক্রেইনের জনগণের লৌহকঠিন মনোভাব’ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বানও জানান। বলেন, পুতিন কিয়েভকে ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলতে পারেন, কিন্তু কখনোই ইউক্রেইনীয় জনগণের মন জয় করতে পারবেন না। সামনে কী অপেক্ষা করছে সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

রাশিয়ার বাণিজ্য স্থগিত হয়ে গেছে আর রাশিয়ার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ছে জানিয়ে এর জন্য পুতিনকে দায়ী করেন তিনি। ইউক্রেইনে আগ্রাসনের জেরে ইউরোপের বেশিরভাগ দেশ তাদের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল বুধবার আগ্রাসনের সপ্তম দিনে ইউক্রেইনের রাজধানীমুখি রাশিয়ার স্থল বাহিনীর একটি বিশাল সাঁজোয়া বহর কিয়েভের উত্তরপশ্চিম দিকে ১৫ মাইলের মধ্যে চলে এসেছে বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris