সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের খারকিভে নামল ছত্রীসেনা, রুশ বাহিনীর দখলে খারসন

Paris
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

এফএনএস : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনের শহর এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে বলে খবর পাওয়া গেছে। শহরটির মেয়র ইউক্রেন সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। খবর বিবিসির। খারসন কাউন্সিলের একজন সদস্য বিবিসিকে জানান, অন্তত ২০০ জন নিহত হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছে। এদিকে, খারকিভ শহর দখলের জন্য আকাশ থেকে রুশ ছত্রীসেনারা নেমে আসে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সেনাবাহিনী বলছেÑখারকিভে বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো শুরু হয়।

ইউক্রেন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রুশ সেনারা স্থানীয় একটি সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে। রুশ ভাষাভাষী শহর খারকিভে যখন হামলা হয়, তখন সেখানে ভোর ৬টা বাজে। ইউক্রেনে সাম্প্রতিক যে সহিংসতা হচ্ছে, তার একটি কেন্দ্রে পরিণত হয়েছে খারকিভ। এর আগে গত মঙ্গলবার শহরের একটি স্থানীয় সরকারের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা হয়। পরের দিকে শহরের একটি আবাসিক এলাকায় হামলা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন। গত মঙ্গলবার খারকিভে অন্তত ১৭ জনের মৃত্যু হয়, এবং বহু মানুষ আহত হয়।


আরোও অন্যান্য খবর
Paris