সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

যুদ্ধে জড়াবে না বেলারুশ

Paris
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

এফএনএস : বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য তার দেশ কোনো সেনা পাঠাবেনা। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া এক ভাষণে একথা জানান তিনি। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃতি করে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল বেলারুশ রাশিয়াকে সহায়তায় ইউক্রেনে প্যারাট্রুপারস সদস্যদের মোতোয়েন করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কো বলেন, ‘বেলারুশ সেনাবাহিনী কোনো সামরিক অভিযানে অংশ নেবেনা। আমরা এ বিষয়টি যে কাউকে প্রমাণ করতে পারবো। এর চাইতে বড় কথা রাশিয়ার নেতৃত্ব আমাদের কখনোই অভিযানে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেনি। আমরা ভবিষ্যতেও ইউক্রেন অভিযানে অংশ নিতেচাই না। করণ এর কোনো প্রয়োজন নেই।’ সূত্র: বিবিসি


আরোও অন্যান্য খবর
Paris