সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

আফগানদের দেশ ত্যাগে তালেবানের নিষেধাজ্ঞা

Paris
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

এফএনএস : আফগানদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তালেবান সরকার। তবে যারা ন্যাটো এবং আমেরিকান বাহিনীর সাথে কাজ করেছে তাদের বিষয়ে পরিষ্কার করে তালেবান কিছু জানায় নি। রয়টার্স জানায়, চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তালেবান সরকারকে অপসারণের প্রচেষ্টা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এ নিষেধাজ্ঞা এসেছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার একটি সম্মেলনে বলেন, আফগানদের সুনির্দিষ্ট কোন গন্তব্য না থাকলে কিংবা মহিলারা পুরুষ অভিভাবক ছাড়া পড়ার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করতে না পারলে তাদের দেশ ছেড়ে যেতে দেওয়া হবে না। আমরা আফগানদের তাদের গন্তব্য না জানা পর্যন্ত দেশ ছেড়ে যেতে দেব না।

আফগানিস্তানে যুক্তরাজ্যের চার্জ ডি অ্যাফেয়ার্স হুগো শর্টার সোমবার এক টুইট বার্তায় বলেন, এর মাধ্যমে চলাচলের স্বাধীনতার উপর অগ্রহণযোগ্য বিধিনিষেধ আরোপ করা হবে। আমি তালেবানদেরকে তাদের মতামতকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র সোমবার জানান, আমরা প্রেসে রিপোর্ট করা তালেবানের বিবৃতি দেখেছি এবং আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। আগস্ট মাসে তালেবানদের দেশ দখলের পর আমেরিকা বাহিনী প্রত্যাহার করে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। এ অবস্থার জন্য তিনি পশ্চিমা শক্তিকে দায়ী করেন।


আরোও অন্যান্য খবর
Paris