সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৫৫ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হলো মোঃ দোলঙ্গির হোসেন দুলাল (৪২)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত বোরজাহান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ বিকেল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামে এক ব্যক্তি হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৫ টায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ দোলঙ্গির হোসেন দুলালকে তার বাড়ীর সামনে হতে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris