সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যে ঘটনা চাপা পড়েছে

Paris
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

এফএনএস : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এখন বিশ্ব মনোযোগের কেন্দ্রবিন্দু। এরমধ্যেও বিশ্বে নানা ঘটনা ঘটছে। সেগুলো মনোযোগের কেন্দ্রে আসতে পারছে না। ইউক্রেনে যখন যুদ্ধের দামামা বাজছে তখন উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র ছোঁড়া শুরু করেছে। গেল গত রোববার সাগরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করেছে জাপান। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নুবোও কিশি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি আনুমানিক ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে গিয়ে উত্তর কোরিয়ার উত্তর উপকূল ও জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে আঘাত হেনেছে।

ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার ছোঁড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে সাগরে কোনো নৌযান কিংবা যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি। নুবোও কিশি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখন ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন নিয়ে ব্যস্ত। যদি উত্তর কোরিয়া ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে বিভ্রান্ত করে থাকে, তাহলে এ কাজ একেবারেই ক্ষমার অযোগ্য।

এদিকে রাজধানী পিয়ংইয়ং থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা। অভিযান এখনো অব্যাহত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris