সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জেলেনস্কিকে উপহাস করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

Paris
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

এফএনএস : এ মুহূর্তে ছুটিতে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সেখান থেকে স্থানীয় সময় গত রোববার সংবাদ সম্মেলন করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে রাশিয়ার-ইউক্রেন প্রসঙ্গ। একপর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উপহাস করেন ব্রাজিলের এই কট্টর-ডানপন্থি প্রেসিডেন্ট। খবর বিবিসির। প্রেসিডেন্ট হওয়ার আগে জেলেনস্কির অভিনেতা ও কৌতুক অভিনেতার পেশাজীবনের দিকে ইঙ্গিত করে জাইর বলসোনারো বলেন, ইউক্রেনের জনগণ তাদের আশা-ভরসা একজন কমেডিয়ানের হাতে তুলে দিয়েছে।

এ ছাড়া রুশ আগ্রাসনের নিন্দা করতে অস্বীকৃতি জানিয়ে বলসোনারো বলেছেন, ব্রাজিল এ সংঘাতে ‘নিরপেক্ষ’ অবস্থানে থাকবে। তিনি আরও বলেন, ব্রাজিল ও রাশিয়া ‘কার্যত ভ্রাতৃপ্রতিম দুই দেশ’। বলসোনারো বলেন, ‘আমরা কোনো পক্ষ নেব না, নিরপেক্ষ থাকব এবং যেভাবে সম্ভব সাহায্য করব।’ ‘ইউক্রেনের জনগণের একটি বড় অংশ রুশ ভাষায় কথা বলে’, যোগ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। বলসোনারো দাবি করেনÑরোববার তিনি পুতিনের সঙ্গে দুই ঘণ্টা আলোচনা করেছেন। তবে, ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে জানিয়েছেÑবলসোনারো এ মাসের শুরুতে মস্কো সফরের কথা উল্লেখ করতে এ কথা বলেছেন।


আরোও অন্যান্য খবর
Paris