সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

পূর্ব ইউরোপে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করল আমেরিকা

Paris
Update : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমানের একটি কন্টিনজেন্ট পূর্ব ইউরোপে পৌঁছেছে। যখন ইউক্রেনের চলমান সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে তখন এই জঙ্গিবিমান পাঠানো খবর এলো। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করে। এরপর আমেরিকা পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়া, লুথিয়ানিয়া ও রোমানিয়ায় ছয়টি এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করে।

আমেরিকা বলেছে, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপে সেনা এবং সামরিক সরঞ্জামাদি পুনর্বিন্যাসের যে নির্দেশ দিয়েছেন তার অংশ হিসেবে পূর্ব ইউরোপে এসব বিমান মোতায়েন করা হলো। সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ, মোটেই আগ্রাসী পদক্ষেপ নয়। এ সময় তিনি সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে আমেরিকার নেই।


আরোও অন্যান্য খবর
Paris