সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে ৩৫০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

Paris
Update : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইউক্রেনের নিরাপত্তা সহায়তার জন্য সাড়ে ৩০০ মিলিয়ন ডলার দিতে অবিলম্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বৈদেশিক সহায়তা আইনের মাধ্যমে বরাদ্দ করা সাড়ে ৩০০ মিলিয়ন ডলার অবিলম্বে দেওয়ার জন্য পররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনকে নির্দেশ দেন বাইডেন। এন্টনি ব্লিঙ্কেনের কাছে একটি স্মারকলিপিতে তিনি এ নির্দেশ দেন। শিগগিরই বিস্তারিত বিবৃতি জারি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় শুক্রবার ২৫ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ৪০ মিনিটের ফোনালাপের পর এ সহায়তা ঘোষণা করা হয়।

জানা গেছে, ফোনালাপে দুই নেতা রাশিয়ায় নিষেধাজ্ঞা ও ইউক্রেনে মার্কিন প্রতিরক্ষা সহায়তা নিয়ে আলোচনা করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা ৪০ মিনিট কথা বলেছেন। বৈঠকের পরে জেলেনস্কি টুইট বার্তায় জানিয়েছেন, তারা ‘নিষেধাজ্ঞা জোরদার করা, কংক্রিট প্রতিরক্ষা সহায়তা ও যুদ্ধবিরোধী জোট’ নিয়ে আলোচনা করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ফোনালাপের বিষয়ে এর বেশি কিছু জানা যায়নি। এদিকে ইউক্রেনে তৃতীয় দিন গতকাল শনিবারও ২৬ ফেব্রুয়ারি হামলা চালাচ্ছে রাশিয়া। এর আগে শুক্রবার মধ্যরাতে কিয়েভে একের পর এক হামলা চালায় রুশ সেনাবাহিনী। প্রকম্পিত হয় পুরো রাজধানী শহর। কিয়েভের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানায় রাশিয়া।

তবে এ হামলা প্রতিহত করা হয়েছে বলে পাল্টা দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার সামরিক হামলায় এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করছে দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। সংস্থাটির জরুরি বিতরণের পরিচালক ল্যানি ফোর্টিয়ার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চারদিক থেকে ইউক্রেনকে ঘিরে হামলা চালায় রুশ সেনারা। অন্যদিকে ইউক্রেন সংকট সমাধানে পুতিনকে চীনের প্রেসিডেন্টে ফোন দিয়েছেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, শুক্রবার বিকেলে পুতিনের সঙ্গে ফোনে আলাপকালে প্রেসিডেন্ট শি জিনপিং সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের কথা বলেছেন।


আরোও অন্যান্য খবর
Paris