চারঘাট প্রতিনিধি : চারঘাটে পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে চারঘাট মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌরসভা, শলুয়া, হলিদাগাছি ও জাগিরপাড়া থেকে মাদক সেবন ও বিক্রির সময় ওই ১৯ জনকে আটক করে। আটককৃতরা হলেন, শুকুর আলী (৫০), মনির হোসেন (৪৩),
মিজানুর রহমান (৩৩), শাজাহান (২৮), কাউসার (২৭), বেলাল (৩০), বারেকুল (২৬), সবুজ আলী (২৮), রবিউল (৩২), আলমগীর (৩৬), সাগর আলী (২৮), হোসেন আলী (৪২), হাবিল (৫২), শাহাদত আলী (৩৯), সুমন (৩১), হাসাদুল ইসলাম(৩৪), রাজু (৪৫) জাহেদুল ইসলাম (৩৩) ও বাবু (৫০)। এসময় ১০০ গ্রাম হেরোইন ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।