সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

নিজ দেশেই পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ গ্রেপ্তার ১৭০০

Paris
Update : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এমনকি খোদ রাশিয়ায়ও ইউক্রেনে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাশিয়ার স্থানীয় সময় ভোর ৬টার সময় পূর্ব ইউক্রেনে বিশেষ ‘সামরিক অভিযান’ পরিচালনা করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে হামলার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

প্রতিবাদকারীরা বলছেন, তাদের দেশ রাশিয়া কোনো যুদ্ধের পক্ষে নয়। এসব প্রতিবাদ মিছিলে পুতিনকে একজন ‘খুনি’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের প্রতিবাদে মস্কোর পুসকিন স্কয়ারে হাজার হাজার মানুষ জড়ো হন। এছাড়াও সেন্ট পিটার্সাবার্গে বিক্ষোভ করেছেন প্রায় এক হাজার মানুষ। এ সময় তারা যুদ্ধের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। রাশিয়ার বিরোধী দলের সমাবেশে গ্রেপ্তারের ওপর নজর রাখা ‘ওভিডি-ইনফো’ নামের একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, মস্কোতে বিক্ষোভ থেকে ৯০০ জনকে এবং সেন্ট পিটার্সবার্গে ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris