সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

‘রাশিয়ার বিরুদ্ধে একা লড়ছি আমরা’

Paris
Update : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই তার দেশকে একাই করতে হচ্ছে। সবাই ভীত। শুক্রবার ভোরে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ সকালে আমরা একাই দেশকে রক্ষায় লড়ছি। গতকালের মতো বিশ্বের শক্তিধর দেশ দূর থেকে দেখছে। তিনি আরও বলেন, গতকাল রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু আমাদের মাটি থেকে এই বিদেশি সেনাদের তাড়িয়ে দিতে এটিই যথেষ্ট নয়।

শুধু সংহতি ও দৃঢ়তার মাধ্যমে তা অর্জিত হতে পারে। ইউক্রেনের জনগণ সত্যিকার সাহসিকতা দেখাচ্ছে। বেশিরভাগ পথে শত্রুদের আটকে দেওয়া হয়েছে। লড়াই চলছে… আমরা ক্লান্ত হবো না। জেলেনস্কি বলেন, আমাদের রাষ্ট্রকে রক্ষায় আমরা একাই আছি। আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াইয়ে কে প্রস্তুত? আমি কাউকে দেখি না। ন্যাটোর সদস্যপদের নিশ্চয়তা দিতে কে প্রস্তুত আছে? সবাই ভীত। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, বৃহস্পতিবার শুরু হওয়া রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনের সামরিক ও বেসামরিক মিলিয়ে ১৩৭ জন নিহত হয়েছে।

আহত হয়েছে আরও ৩১৬ জন। জেলেনস্কি জানান, রাশিয়ার ‘স্যাবোটাজ গ্রুপ’ রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। তিনি শহরের বাসিন্দাদের সতর্ক ও কারফিউ মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, ‘শত্রুরা আমাকে এক নম্বর টার্গেট হিসেবে চিহ্নিত করে মেরে ফেলতে চায়। আমার পরিবার দুই নম্বর টার্গেট। তারা রাষ্ট্রের প্রধানকে ধ্বংস করে রাজনৈতিকভাবে ইউক্রেনকে ধ্বংস করতে চায়। আমি রাজধানীতেই থাকবো। আমার পরিবারও ইউক্রেনে থাকবে।’


আরোও অন্যান্য খবর
Paris