সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

সৎ আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের নিয়ে ইউক্রেন ইস্যুর ‘কূটনৈতিক সমাধান’ খুঁজতে মস্কো এখনো প্রস্তুত আছে। কিন্তু রাশিয়ার স্বার্থ এবং নাগরিকদের নিরাপত্তার ব্যাপার কোনো ছাড় নয়। রাশিয়ার পিতৃভূমি দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বক্তব্যে পুতিন বলেন, তিনি সব সময় ‘সৎ আলোচনার’ জন্য প্রস্তুত ছিলেন। গতকাল বুধবার ইউক্রেন সংকট নিয়ে বিবিসি অনলাইনের লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। এ সময় তিনি রুশ সৈন্যদের যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করে বলেন, তিনি নিশ্চিত ছিলেন দেশের জাতীয় স্বার্থে সেনারা লড়াই করবে।

রুশ সেনারা ইউক্রেন সীমান্তে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলোজি জানিয়েছে, গত ২৪ ঘণ্টার স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, পশ্চিম রাশিয়ায় নতুন করে সেনা মোতায়েন এবং সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এ ছাড়া ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের বিমানঘাঁটিতে শতাধিক বিমান দেখা গেছে। সম্প্রতি বেলারুশের সঙ্গে যৌথভাবে গুরুত্বপূর্ণ এক সামরিক মহড়া সম্পন্ন করেছে রাশিয়া।


আরোও অন্যান্য খবর
Paris