সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

রুশ সেনাদের পূর্ব উক্রেনে প্রবেশের হুকুম পুতিনের

Paris
Update : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : শান্তিরক্ষী বাহিনী হিসেবে পূর্ব ইউক্রেনে প্রবেশের জন্য সেনাদের নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এর আগে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছন্নতাবাদী দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করেন। ক্রেমলিন ইউক্রেনের দুটি অঞ্চলের স্বাধীনতা স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন পুতিন। তিনি এই দুটি এলাকায় শান্তি রক্ষার কার্যক্রমের জন্য রুশ সৈন্য প্রেরণের জন্য একটি ফরমানে সই করেন।

তার এ নির্দেশে ইউক্রেনে রুশ আক্রমণের সূচনা বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি। এদিকে শান্তি রক্ষার নামে ইউক্রেনে সেনা প্রেরণের নির্দেশের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, রাশিয়ান বাহিনী শান্তিরক্ষী হিসাবে এই অঞ্চলে প্রবেশ করছে, যা অবাস্তব। আমরা জানি তারা আসলে কী। আসলে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর একটি বাহানা খুঁজছে।

গত বছর ধরে ইউক্রেন সীমান্তে রুশ সৈন্য সমাবেশের পর থেকেই আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দাবি করে আসছে রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাবে। যদিও বরাবরই প্রতিবেশী রাষ্ট্রে হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। তবে ইউক্রেন যে কখনই ন্যাটোতে যোগদান করবে না তারও গ্যারান্টি চায় মস্কো। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল নিজেদের দখল নেয় রাশিয়া। এ কাজে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে মস্কো।


আরোও অন্যান্য খবর
Paris