সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

বিশ্বজুড়ে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু

Paris
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় ১৬ লাখ মানুষ। এসময়ে মৃত্যু ছাড়িয়েছে ৮ হাজার। বাংলাদেশ সময় রোববার সকাল ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বে ১৫ লাখ ৯০ হাজার ৫৮ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৩ জনের। এর আগে শনিবার বিশ্বে ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৬৩ জনের।

আক্রান্তের দিক থেকে এদিন বিশ্বে প্রথম স্থানে থাকা রাশিয়ায় নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৪৭ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৭৯৮ জনের। সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭২২ জন। আর মারা গেছেন ১৩৩ জন। নতুন সংক্রমণে তৃতীয় অবস্থানে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৬৩ জন। মৃত্যু হয়েছে ৮২৭ জনের।

এই সময়ে ক্রমেই কমছে যুক্তরাষ্ট্রের আক্রান্তের হার। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৪৪৩ জন। সেখানে মৃত্যু হয়েছে ৭১৫ জনের। অর্থাৎ মৃত্যুর হার ও দেশটিতে ক্রমেই কমছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৮৪৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৯ লাখ ১ হাজার ২২৬ জনের।


আরোও অন্যান্য খবর
Paris